সীতাকুণ্ডে আগুন: সাড়ে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৭:১৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় তুলার গুদামে লাগা আগুন সাড়ে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলার কুমিরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম।

এর আগে শফিকুল ইসলাম জানিয়েছিলেন, খবর পেয়ে সীতাকুণ্ড, কুমিরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে তা এখনও জানা যায়নি।

পরে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।    

image

আরও পড়ুন: বাংলাদেশ আগামী অর্থনীতির সবচেয়ে সম্ভাবনার: প্রধানমন্ত্রী

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, তুলার গোডাউনে স্ক্র্যাপ লোহা গ্যাস দিয়ে কাটার সময় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা স্থানীয়দের। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশিচত করা যায়নি। 

অন্যদিকে এ গোডাউন তৈরিতে সরকারি কোনো অনুমোদন ছিলো না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে, চার মার্চ (শনিবার) বিকালে সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় সাত জন নিহত হন। দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ২৫ জন। 


একাত্তর/আরবিএস  

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল নেসা ইরাকে (৮) অপহরণ ও হত্যার মামলায় একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে আড়াই লাখ টাকা অর্থদণ্ড...
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর