ঝালকাঠিতে ২০৫টি গাছসহ দুই গাঁজাচাষী আটক

আপডেট : ১২ মার্চ ২০২৩, ০৩:২৫ পিএম

ঝালকাঠির কাঠালিয়ার উত্তর মরিচবুনিয়া গ্রামের একটি ক্ষেত থেকে দুই শতাধিক গাঁজা গাছসহ দুই গাঁজাচাষীকে আটক করেছে পুলিশ। 

শনিবার (১১ মার্চ) গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

জানা গেছে, আটককৃত গাঁজাচাষীরা হলেন উত্তর মরিচবুনিয়া গ্রামের মৃত গনেশ বেপারীর ছেলে রমেন বেপারি (৬০) ও গোপাল বেপারীর ছেলে পরেশ বেপারি (৪৬)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের উত্তর মরিচবুনিয়া গ্রামের বেপারি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির পাশের ক্ষেত থেকে ২০৫টি গাজা গাছ জব্দ করা হয় এবং এর চাষের সাথে জড়িত থাকায় রমেন ও পরেশকে আটক করা হয়। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর-কাঠালিয়া সার্কেল) মো. মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানায় পুলিশ।

আরও পড়ুন: লঞ্চ থেকে পড়ে যাওয়ার দুইদিন পর যাত্রীর মরদেহ উদ্ধার

বিষয়টি নিশ্চিত করে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, আটককৃত গাঁজাচাষীদের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মামলা রুজু করা হলে আসামীদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঝালকাঠি আদালতে পাঠানো হবে।


একাত্তর/জো

পটুয়াখালীর বাউফল উপজেলায় বসতঘরের পেছনে সুকৌশলে গড়ে তোলা একটি গাঁজার বাগানে অভিযান চালিয়ে তিনটি তাজা গাঁজাগাছসহ ইউসুফ খান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার রাত পৌনে ৯টার দিকে উপজেলার...
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
ঝালকাঠি পুলিশ লাইন্সের রেশন সেন্টার থেকে ২৫২টি ভুয়া রেশন কার্ড তৈরি করে তিন কোটি ৯৪ লাখ ৪০ হাজার ৮৮৫ টাকা আত্মসাতের অভিযোগে চার পুলিশ পরিদর্শকসহ মোট ১১ জন পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে...
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
সুপিরিয়র সিলেকশন বোর্ডের ৪৮তম সভার সুপারিশ অনুযায়ী, বিসিএস (গণপূর্ত) ক্যাডারের কর্মকর্তা মো. খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (গ্রেড-১) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাষ্ট্রীয় জবাবদিহি নিশ্চিত, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জুলাই গণ-অভ্যুত্থানের মূল প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে ৩৬ দিনব্যাপী এক বৃহৎ কর্মসূচি ঘোষণা করেছে ‘ইনকিলাব মঞ্চ’। ‘মার্চ ফর ইনসাফ’ নামের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর