মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৯:১০ পিএম

চট্টগ্রাম নগরীর মেহেদীবাগ এলাকায় একটি মাদরাসা থেকে ১০ বছর বয়সী এক ছাত্র সাবিব সায়হানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দারুস সফা তাহফিজুল কোরআন মাদরাসার চতুর্থ তলার টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। কর্তৃপক্ষ আত্মহত্যা দাবি করলেও ওই শিক্ষার্থীকে হত্যার অভিযোগ পরিবারের।

প্রতিদিনের মত নিজ সন্তান সাবিব সায়হানকে বাসায় নিয়ে যেতে সোমবার রাত প্রায় ৯টার দিকে মেহেদীবাগের দারুস সূফ্ফাহ তাহফিজুল মাদরাসায় যান বাবা মশিউর রহমান। অনেকক্ষণ নিচে অপেক্ষার পর ছেলে না আসলে ফোন করেন মাদরাসা কর্তৃপক্ষকে। কিছুক্ষণ পর মাদ্রাসা শিক্ষকরা জানান, সাবিব গলায় ফাঁস দিয়েছে। তাকে হাসপাতালে নেয়া হচ্ছে। 

মাদরাসা কর্তৃপক্ষের দাবি, শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু ১০ বছরের শিশু সাবিবের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও স্থানীয়রা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিচার চেয়েছেন তারা।  ঘটনার পর থেকে পলাতক মাদরাসার শিক্ষক রেদোয়ান।

নিহত শিশুর বাবা মশিউর রহমান বলেন, প্রতিদিন আমি আমার ছেলেকে সকালে মাদরাসায় দিয়ে আসি, আর সন্ধ্যায় বাসায় নিয়ে যাই। সন্ধ্যায় মাদরাসায় গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে ছেলে নিচে না নামলে আমি শিক্ষকদের বললে, তারা বলে পাঠাচ্ছি। 

আরেকজন বলে বাথরুমে গেছে। চলে আসবে। প্রায় ২০ মিনিট পর এক ছাত্র উপর থেকে বলে আঙ্কেল তাড়াতাড়ি উপরে আসুন সাবিবের অবস্থা ভালো না। তখন আমি দৌড়ে তিনতলায় গিয়ে দেখি তারা আমার ছেলেকে ধরাধরি করে নিচে নামিয়ে হাসপাতালে নিচ্ছে।

জানতে চাইলে বলে গলায় ফাঁস দিয়েছে। তখন দ্রুত ম্যাক্স হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকরা জানায় আমার ছেলে আর বেঁচে নেই।

আরও পড়ুন: পুলিশের পোশাক ও হাতকড়াসহ ভুয়া পুলিশ গ্রেপ্তার

মাদরাসার অধ্যক্ষের হাফেজ ফোরকান মনসুরের দাবি, সাবিব টয়লেটে ঢুকে বেল্ট দিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে তা হয়েছে তা জানাতে পারেননি তিনি। 

ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলছে পুলিশ। ঘটনার কারণ উদঘাটনে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণসহ তদন্ত অব্যাহত রয়েছে জানায় পুলিশ। 


একাত্তর/এসি

চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর