ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ১২:২০ পিএম

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা কুয়াকাটাগামী আল আমিন-১ পরিবহনের একটি  বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই স্থানীয় বাসিন্দা। এ দুর্ঘটনার পরপরই উত্তেজিত ছাত্রজনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

নলছিটি থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান, স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক  অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

নিহত স্কুল ছাত্র তুর্জ  ভট্টাচার্য (১৭) স্থানীয় জেড এ  ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানায় স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের  পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।


একাত্তর/এআর

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর