বৈদ্যুতিক সেচপাম্প চোর চক্রের মূলহোতা গ্রেপ্তার

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৯:১৩ পিএম

শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গণইমমিনাকান্দা গ্রাম থেকে বৈদ্যুতিক সেচপাম্প চোর চক্রের মূলহোতাকে গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ।

বুধবার (১৫ মার্চ) রাতে তাকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. জুয়েল মিয়া (২৫) গণইমমিনাকান্দা গ্রামের আলহাজ্ব চান্দু মিয়ার ছেলে। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, চলতি বোরো মৌসুমে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের চকআন্ধারিয়া গ্রামের বিভিন্ন স্থানে শতাধিক বৈদ্যুতিক সেচ পাম্প বসিয়ে বোরো ধানের সেচ কার্যক্রম চালিয়ে আসছিলেন কৃষকরা। গত ১২ মার্চ রোববার রাতে চকআন্ধারিয়া পূর্বপাড়া গ্রামের সিদ্দিক মিয়া, বাবুল মিয়া, মজিবর রহমান, আনার মিয়া, আল আমিন ও সমর উদ্দিনসহ ছয়জন কৃষকের ছয়টি বৈদ্যুতিক সেচপাম্প চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আশেপাশের ৩০ একর বোরো আবাদের সেচ কার্যক্রম ব্যাহত হয়ে যায়। 

পুলিশ সুপার জানান, সেচপাম্প চুরির ঘটনায় চকআন্ধারিয়া গ্রামের কৃষক সেলিম মিয়া বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ওই মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম অভিযান পরিচালনা করে সন্দেহভাজন হিসেবে জুয়েল মিয়াকে গ্রেপ্তার করেন এবং তার বাড়ি থেকে দুইটি চুরি যাওয়া সেচ পাম্প উদ্ধার করেন। 

আরও পড়ুন: রায়পুরায় অস্ত্র ও গুলিসহ পাঁচজন গ্রেপ্তার

পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃত জুয়েলের বিরুদ্ধে মাদক, চুরি ও হত্যাচেষ্টাসহ আরও ৯টি মামলা চলমান রয়েছে। জিজ্ঞাসাবাদে সেচপাম্প চুরির বিষয় স্বীকার করে তার সাথে আরও ৩-৪ জন সহযোগীসহ ওই সেচপাম্পগুলো চুরি করেছেন বলেও জানান জুয়েল। তবে মামলার তদন্তের স্বার্থে সহযোগীদের নাম আপাতত প্রকাশ করা হচ্ছে না। খুব দ্রুতই তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর