সম্প্রতি নওগাঁয় করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। গত বছর ৩০ মে জেলায় করোনায় প্রথম মৃত্যু হলেও এ বছরের মে মাস পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। এদিকে গত ২৪ ঘণ্টায় নওগাঁয় করোনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি মাসের ১২ দিন আটজনের মৃত্যু হলো। শনাক্ত হয়েছেন হয়েছেন ৫৫৩ জন। অপরদিকে গত মে মাসে জেলায় করোনায় মৃত্যু হয়েছিল ১০ জনের, শনাক্ত হয়েছিলেন প্রায় দুইশ জন।
নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর এ মোর্শেদ বলেন, চলতি মাসে করোনায় মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধির ঘটনাটি উদ্বেগজনক।
আরও পড়ুন: খালেদার জন্মদিনের নথি তলব করেছে হাইকোর্ট
ডেপুটি সিভিল সার্জন আরও বলেন, নওগাঁয় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে জনগণ অনিয়ন্ত্রিত চলাফেরা করায় জেলায় সম্প্রতি মৃত্যু ও শনাক্তের হার বৃদ্ধি পেয়েছে। জেলায় এ পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়ে হয়েছে।
এদিকে করোনার নমুনা পরীক্ষা করতে আসা রোগীদের অভিযোগ, নওগাঁ সদর হাসপাতালে করোনা নমুনা সংগ্রহ বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়ার সরকারি নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না।
একাত্তর/এসি
