রাজবাড়ীতে আশ্রয়ণের ঘর পাচ্ছে আরও ২৭৫ গৃহহীন

আপডেট : ১৮ মার্চ ২০২৩, ০৮:৪০ পিএম

আগামী ২২ মার্চ রাজবাড়ীতে আশ্রয়ণ প্রকল্পের আরও ২৭৫টি ঘর হস্তান্তর করা হবে। এর মধ্যে রয়েছে- রাজবাড়ী সদর উপজেলায় ৩৫টি, পাংশা উপজেলায় ১২০টি ও বালিয়াকান্দি উপজেলায় ১২০টি। আশ্রয়ণের ঘরগুলো বিতরণের পর তিনটি উপজেলাকে ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন বলে ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত এক যৌথসভার আয়োজন করে রাজবাড়ী সদর উপজেলা প্রশাসন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। 

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) নুরজাহান আক্তার সাথী, সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. খায়ের উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জলিল, চেয়ারম্যান শেখ মো. ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল।

আরও পড়ুন: গলাচিপায় আশ্রয়ণের ঘর পাচ্ছেন আরও ১৩৪ গৃহহীন

এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, একটি ঘর একটি মানুষের ঠিকানা, সেই বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উল্লেখ্য, এ নিয়ে জেলার পাঁচটি উপজেলায় মোট দুই ৪১২টি ঘর হস্তান্তর করা হবে।


একাত্তর/এসি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর