রংপুরে চালের বাজার চড়া, বিপাকে স্বল্প আয়ের মানুষ

আপডেট : ২০ মার্চ ২০২৩, ১২:৫৬ পিএম

রোজার আগেই রংপুরে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা বেড়েছে সব ধরণের চালের দাম। মোটা চালের দামও বেড়ে যাওয়ায় নাভিশ্বাস উঠেছে স্বল্প আয়ের মানুষের। ভরা আমনের মৌসুমেও সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

পরিবারের চার সদস্যের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি দিনমজুর ফজলুর রহমান। গড়ে প্রতিদিন দুই কেজি চাল প্রয়োজন তার পরিবারের। সেই চাল যোগাড় করতে কাজের আশায় নগরীতে এসেছিলেন, কিন্তু মধ্যদুপুরেও মেলেনি কাজ।

রমজানের আগেই রংপুরে চালের দাম বেড়ে গেছে কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা। আমনের ভরা মৌসুমে সরবরাহ কমার অজুহাতে চালের দাম বেড়ে যাওয়ায় ফজলুর রহমানের মতো বেকায়দায় পড়েছেন নিম্নআয়ের মানুষ।

রংপুরে মোটা চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা থেকে ৬০ টাকা কেজিতে। পাইজাম মিলছে ৭০ থেকে ৭৫ টাকায়। আর নাজিরশাইল ৮০ থেকে ৮৫ টাকা। বাজার ভরা নতুন আমন চালে, তারপরও সরবরাহ কমার দোহাই দিচ্ছেন দোকানিরা।

আরও পড়ুন: এখনই চড়া ইফতার পণ্য লেবু শশা ও বেগুনের দাম

অথচ এক সপ্তাহ আগেই এসব চালের দাম ছিলো গড়ে পাঁচ টাকা কম। স্বর্ণা চাল গেলো সপ্তাহে বিক্রি হয়েছে ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫ টাকা ও নাজিরশাইল ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকরা চাল পলিশ করে ঝকঝকে চিকন এবং মিনিকেট করতে গিয়ে খরচ বাড়িয়ে ফেলে। কিন্তু মোটা চালের দাম কেন বাড়ে সেই উত্তর দিতে পারে না কেউ।   


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর