এখনই চড়া ইফতার পণ্য লেবু শশা ও বেগুনের দাম

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০১:১৮ পিএম

রোজার আগেই রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ইফতার পণ্যের দাম। ঢাকার বাজারে ইফতারের শরবতের অতিগুরুত্বপূর্ণ অনুসঙ্গ লেবু এখন সর্বনিম্ন ৪০ টাকা হালিতে বিক্রি হচ্ছে। 

আর একটু ভালো মানের লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে হালিতে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কাঁচা মরিচের দাম স্থিতিশীল থাকলেও বাড়ছে বেগুনের দাম।

প্রতিটি সবজিই পাইকারি ও খুচরা বাজারের দামে বিস্তর ফারাক। আর দাম বাড়ার পেছনে যথারীতি সেই পুরনো অজুহাত, পণ্যের সরবরাহ কম। যদিও বাজার বলছে ভিন্ন কথা।

রোজা আসার বেশ আগেই এবার মাছ-মাংসের বাজার চড়েছে। ডিমের দাম একটু কমে এলেও শীতের সবজির সরবরাহ কমতে থাকায় সবজির বাজারও বাড়তি।

নিত্যপণ্যের বাজার বেশ কয়েক মাস ধরে উচ্চমূল্যে স্থিতিশীল হয়ে আছে। ফলে ক্রেতার জন্য বাজার নিয়ে স্বস্তির কোনো খবর নেই। শুধুই দাম বাড়ার খবর। 

ঢাকার খুচরা বাজারে এক হালি লেবু এখন সর্বনিম্ন ৪০ টাকায় পাওয়া গেলেও তা মানে খুব একটা ভালো না। মান ভাল চাইলে গুনতে হবে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত।

পাইকারি ও খুচরা দামের তারতম্যে কিছুটা ভিন্নতা দেখা যাচ্ছে কাঁচামরিচের দামে। পাইকারিতে ভালো মানের মরিচের দাম ৬০ টাকা হলেও খুচরায় বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা পর্যন্ত।

খুচরা দোকানিদের দাবি পাইকারিতে কম দামে কিনলেও দোকান পর্যন্ত পৌঁছনো থেকে শুরু করে দোকানের খরচ উঠাতে হলে বেশি দামে বিক্রি করা ছাড়া উপায় নেই তাদের।

image


তবে দোকানিরা বলছেন মৌসুম ইফতারের পণ্য বেগুন আর শশার দাম বেড়েই চলছে । বাজারে পর্যাপ্ত সরবারহ আছে তারপরও বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  

আরও পড়ুন: মরদেহ উদ্ধারে পদক পেলো র‍্যাবের কুকুর

বেগুনের মতোই শশার দামও বাগতে শুরু করেছে। বাজারে নতুন শশা উঠতে শুরু করলেও প্রতিদিনই বাড়ছে এর দাম। কেজিতে ৫-১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকায়।

বিক্রেতারা জানান, রমজানে সালাদের জন্য ব্যবহৃত টমেটো, শসা, গাজর, লেবু ও কাঁচামরিচের দাম আরও কিছুটা বাড়তে পারে। 

তাদের মতে, কৃষকের উৎপাদন খরচ বেড়েছে, পরিবহন খরচ বেশি, এর মধ্যে মৌসুমি সবজি আসছে কম। তাতে বাজার একটু চড়েছে। রোজার প্রথম দিকেও বাজার এমনই থাকবে।



একাত্তর/এসি


নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকাস্থ বৃহত্তর কাশিনাথপুর সোসাইটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর