পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন

আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৪৮ এএম

পটুয়াখালীতে জেলা টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ মার্চ) রাতে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে সংগঠনের বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। 

নবগঠিত এই কমিটিতে এনটিভির স্টাফ রিপোর্টার কাজল বরণ দাসকে সভাপতি, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মুজাহিদুল ইসলাম প্রিন্সকে সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের রাঙ্গাবালী প্রতিনিধি কামরুল হাসানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনটির সভাপতি কাজী শামসুর রহমান ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্সের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও জেলা-উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকবৃন্দ।

বার্ষিক সাধারণ সভা শেষে একই স্থানে পটুয়াখালী জেলা জার্নালিস্ট ফোরামের আয়োজনে  সোমবার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,  ২০১৮ সালে পটুয়াখালী জেলা টেলিভিশন জার্নালিষ্ট ফোরামের যাত্রা শুরু হয়। 


একাত্তর/এসি 

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর