মোবাইলে লুডু জুয়া খেলার সময় সাতজন গ্রেপ্তার

আপডেট : ২১ মার্চ ২০২৩, ০৮:৪৩ পিএম

নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় সাত জুয়ারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অভিযুক্তদের কাছ থেকে নগদ ৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সদর উপজেলার মুকিমপুর গ্রামের মো. রাসেল ওরফে ইলিয়াছ (২৩), একই উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের মো. রুবেল (৩০) শুল্যকিয়া গ্রামের মো. মমিন উল্ল্যাহ (২৫) কৃষ্ণরামপুর গ্রামের আব্দুল হালিম (৩৫), মো. রোমান (৩৪), সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের মো. সুমন (৩৫) ও ফেনীর সদর উপজেলার গাঘরা গ্রামের জাহাঙ্গীর আলম (৩৫)।

আরও পড়ুন: নোয়াখালীতে লাখ টাকাসহ দুই ডাকাত গ্রেপ্তার

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, সোমবার রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশ নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপের পেছনে অভিযান চালায়। সেখানে ৭ জুয়ারিকে তাদের নিজ মোবাইল ফোনের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় সাত জুয়ারির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর