চাঁদপুরের পঞ্চাশ গ্রামে রোজা শুরু

আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১১:৫২ এএম

অন্য বছরের মতো সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামের বাসিন্দারা রোজা পালন শুরু করেছেন। বৃহস্পতিবার (২৩ মার্চ) প্রথম রোজা পালন করছেন ওই মতবাদের অনুসারীরা। 

বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী রোজা পালনের ঘোষণা দেন।

এ মতবাদের অনুসারীরা জানান, এশার নামাজের পর বুধবার রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করেছেন। ভোররাতে সেহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন। 

এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ ছাড়াও হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের অর্ধশত গ্রামে একই সময় রোজা পালনের প্রস্তুতির সংবাদ পাওয়া গেছে। সাদ্রা দরবার শরীফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী জানান, ‘সৌদি আরব ও মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে যেভাবে রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়। আমরাও চন্দ্রমাস হিসেব করে ঠিক একই নিয়মে ধর্মীয় বিধানগুলো পালন করছি।’


একাত্তর/আরএ

চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২২ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে আগেভাগেই সটকে পড়ায় জড়িত মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি। এ সময় ইয়াবা...
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
চাঁদপুর জেলা শহরের ব্যাংক কলোনি এলাকায় একটি নির্মাণাধীন পাঁচ তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে দেলোয়ার হোসেন (৫৮) নামে এক ঠিকাদারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর