গাজীপুরে আওয়ামী লীগ নেতার গাড়িচাপায় পথচারী নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৩, ০১:৫৪ পিএম

গাজীপুরের শ্রীপুরে রাস্তা পার হওয়ার সময় স্থানীয় এক আওয়ামী লীগ নেতার প্রাইভেটকার চাপায় এক পথচারী নিহত হয়েছেন। 

রোববার (২৬ মার্চ) ভোরে ঢাকা-কাপাসিয়া মহাসড়কের ধলাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নারায়ণ সাহা (৫০) কেরানীগঞ্জের চুনকুটি এলাকার বাসিন্দা। তিনি ধলাদিয়ার লালমাটিয়া এলাকায় মোক্তারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থেকে ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ধলাদিয়া এলাকায় ঢাকা-কাপাসিয়া মহাসড়ক দৌড়ে পার হচ্ছিলেন নারায়ণ সাহা। এসময় গাজীপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আখতারুজ্জামানের প্রাইভেটকারটি উল্টে গেলে গাড়ীর নিচে পড়ে নারায়ণ সাহার মৃত্যু হয়।

আরও পড়ুন: জানাজা শেষে বাড়ি ফেরার পথে দুই ভাইয়ের মৃত্যু

ওসি আরও জানান, স্থানীয়রা প্রাইভেটকারের মালিক আখতারুজ্জামান ও তার গাড়ীর চালককে উদ্ধার করে উত্তরার একটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করেন। 


একাত্তর/এসজে

গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
গাজীপুরের কাপাসিয়ায় একটি ভাড়া বাসায় একই পরিবারের তিন শিশু, এক নারী ও এক যুবকসহ পাঁচজনকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (৯ মে) সকালে উপজেলার রাউৎকোন গ্রামের ওই বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর