ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:২০ পিএম

তীব্র যানজটের কবলে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। নারায়ণগঞ্জের শিমরাইল মোড় থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার সকাল থেকেই মহাসড়কটির এই অংশের বিভিন্ন পয়েন্টে এমন চিত্র দেখা গেছে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থ মহাষ্টমী স্নান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীর্থ যাত্রাকে কেন্দ্র করে এ যানজটের সৃষ্টি হয়েছে। তারা চেষ্টা করে যাচ্ছেন দ্রুত এই যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসতে। 

আরও পড়ুন: আর্জেন্টিনার হয়ে গোলের সেঞ্চুরি হাঁকালেন মেসি

লাখ লাখ পূণ্যার্থীদের আগমনের কারণে মহাসড়কে ভোর থেকেই যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। সেই সঙ্গে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরসহ কয়েকটি পয়েন্টে পূণ্যার্থীরা যানবাহন থেকে নেমে রাস্তা পারাপারের কারণে এ যানজট সৃষ্টি হয়েছে।

কাঁচপুর হাইওয়ে থানার টিআই মোহাম্মদ ইব্রাহিম জানান, হিন্দু সম্প্রদায়ের লাঙ্গলবন্দ স্নানকে কেন্দ্র করে পূণ্যার্থীদের আগমনে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা গেছে। এতে যানজট সৃষ্টি হয়েছে। যানজট নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে ও জেলা পুলিশ।


একাত্তর/আরবিএস  
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশে ৩৪ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।  আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল বিশ্বরোড (কুট্টাপাড়া মোড়) হয়ে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত এই যানজট ছড়িয়ে গেছে। 
নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে মেঘনা সেতুর টোল প্লাজা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন কাজে যাওয়া ও ঢাকায় ফিরতি মানুষ। পুলিশে জানিয়েছে, হিন্দুদের মহা অষ্টমীর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর