কুমিল্লায় তুচ্ছ ঘটনায় গৃহবধূ‌কে কুপিয়ে হত্যা

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৮:১৮ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে তার স্বামীর বড় ভাই (ভাসুর)। 

বুধবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় উপজেলার সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামের কাজীবাড়িতে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, নিহত নারী তিন সন্তানের জননী নিহত শারমিন আক্তার মনি (২৮) প্রবাসী মাসুদ আলমের স্ত্রী। ঘাতক খোরশেদ আলম (৩৫) পেশায় অটোরিকশা চালক। তার বিরুদ্ধে শিশু অপহরণ, হত্যা ও মানুষজনকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে। তিনি ওই গ্রামের মমতাজ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে বাড়ির উঠানে কাপড় শুকোনোর জন্য শারমিনের টাঙ্গানো দড়ি বারবার হারিয়ে যাচ্ছিল। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে দা দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করেন শারমিনের স্বামীর বড়ভাই খোরশেদ আলম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে শারমিনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

আরও পড়ুন: সান্তাহারে চলন্ত ট্রেনের ধাক্কায় কৃষকের মৃত্যু

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গৃহবধূর ভাই সালেহ আহমেদ বাদী হয়ে খোরশেদ আলমকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে বুধবার (২৯ মার্চ) সন্ধ্যায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


একাত্তর/জো

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পাওনা টাকা নিয়ে কথাকাটাকাটির জেরে এক যুবককে চাকু দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর