পলাশে ট্রলিচাপায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০২৩, ০৩:১৫ পিএম

নরসিংদীর পলাশে ইট বোঝাই ট্রলির চাপায় মোটরসাইকেল আরোহী এক এসএসসি পরীক্ষার্থী কিশোরের মৃত্যু হয়েছে। 

সোমবার (৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত কিশোর সাকিব হাসান (১৭) ওই এলাকার আব্দুল মালেকের ছেলে ও পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সাকিব তার বড় ভাই রাকিব শেখের মোটরসাইকেলে করে উপজেলার দিকে যাচ্ছিলো। দক্ষিণ দেওড়া এলাকার পলাশ ফার্টিলাইজার রোডে পেছন থেকে একটি ইট বোঝাই ট্রলি তাদের মোটরসাইকেলটিকে ওভারটেক করতে যায়। এসময় ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি পড়ে গেলে পিছনে বসে থাকা সাকিব ছিটকে পড়ে ট্রলির নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক নিহতের বড়ভাই রাকিবকে গুরুতর আহত অবস্থায় পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে ২৩ হাজার ইয়াবাসহ তরুণ গ্রেপ্তার

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, ট্রলিচাপায় নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রলিটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।


একাত্তর/জো

নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
এসএসসি পরীক্ষায় শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশসেরা সাফল্য অর্জন করেছে নরসিংদীর ‘নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস’। চলতি বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৩৮২ জন শিক্ষার্থী পরীক্ষায়...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর