ভোলায় তুলার গুদামের আগুন নেভাতে গিয়ে একজন নিহত

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১২:০৫ পিএম

ভোলার শহ‌রের জা‌মিরালতা এলাকার এক‌টি তুলার গুদামে আগুন লেগে গুদামঘরসহ তিন‌টি বসতঘর পু‌ড়ে গে‌ছে। এ ঘটনায় আগুন নিভা‌তে গি‌য়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে একজ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। 

সোমবার রাত ১০টার দি‌কে ভোলার শহ‌রের ওয়েস্টার্ন পাড়ার জা‌মিরালতা এলাকার রাঁড়ী বা‌ড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘ‌টে।

জানা গেছে, নিহত মো. ইব্রাহীম ভোলা পৌর ৬ নম্বর ওয়া‌র্ডের আবুল বারেকের ছে‌লে।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১০টার দি‌কে ওই এলাকার মো. আলী হো‌সে‌নের তুলার গুদাম থে‌কে আগু‌নের সূত্রপাত হ‌য়। মুহূর্তের মধ্যে আগুন চার‌দি‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়লে তিন‌টি বসতঘর পু‌ড়ে যায়। 

ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফ‌কির জানান, আগুন নিভা‌তে গি‌য়ে ধোঁয়ায় শ্বাসকষ্টে জ্ঞান হা‌রি‌য়ে ফে‌লেন ইব্রাহীম। প‌রে তা‌কে সদর হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে সেখানকার চি‌কিৎসকরা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন। 

আরও পড়ুন: আগুনে পুড়ে ছাই বঙ্গবাজার

তিনি আরও জানান, খবর পে‌য়ে পে‌য়ে ফায়ার সা‌র্ভিসের তিন‌টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চা‌লি‌য়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ক্ষয়ক্ষতি পরিমাণ এখনও জানা যায়নি। 


একাত্তর/এসজে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের তৃতীয় তলায় ভোরে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ছয়টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে হাসপাতালজুড়ে রোগী এবং তাদের পরিজনদের মধ্যে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর