দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিক্ষক নিহত

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ০৭:২৬ পিএম

কুড়িগ্রাম সদরের বেলগাছ ইউনিয়নে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষক নিহত হয়েছেন। 

শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিক্ষক আব্দুল রহিম রাজু (৪৮) জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দপাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাজু মোটরসাইকেলে করে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল শহরের দিকে আসছিল। ত্রিমোহনী বাজার এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষক রাজু মোটরসাইকেল থেকে ছিটকে বালুবাহী একটি ট্রাক্টর ট্রলি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খাগড়াছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, নিহত মোটরসাইকেল আরোহী শিক্ষকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও লাইন মেরামতের কাজ। 
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
কুড়িগ্রামে একটি ধানখেত থেকে মানুষের শরীরের বিচ্ছিন্ন একটি পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াতারী এলাকা থেকে হাঁটুর নিচের...
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার না পেয়ে কৃষকরা জোট বেঁধে একটি ডিলার পয়েন্টের গুদামের দরজা ভেঙে প্রায় ১০ হাজার কেজি সার নিয়ে গেছেন।
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর