পুলিশ কনস্টেবলের ওপর হামলা, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুলিশ কনস্টেবলের ওপর হামলার ঘটনায় উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ। 

আগৈলঝাড়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহার ইসলাম জানান, শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বসে থাকা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইকের পায়ে আগৈলঝাড়া থানায় কর্মরত পুলিশ কনস্টেবল ভূদেব বিশ্বাসের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক ও তার সাথের লোকজন ওই পুলিশ কনস্টেবলের ওপর হামলা চালায়। 

তিনি আরও জানান, এ সময় কনস্টেবল ভূদেব বিশ্বাস নিজেকে পুলিশ পরিচয় দেওয়ার পরও হামলা চালায় তারা। পরে স্থানীয়রা এসে আহত অবস্থায় ওই পুলিশ কনস্টেবলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ কনস্টেবল থানায় চলে আসেন।

image


আরও পড়ুন: গ্রেপ্তারের আড়াই ঘণ্টা পর ছাড়া পেলেন খালেদার উপদেষ্টা

বিষয়টি আগৈলঝাড়া থানার পুলিশ সদস্যরা জানতে পেরে তাৎক্ষণিক উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গৈলা ইউনিয়নের সেরাল থেকে ধাওয়া করে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক (৪৩), যুবলীগ নেতা জিয়া ফড়িয়া (৩৫) ও সন্দেহভাজন হিসেবে যুবলীগ নেতা মনির পাইকের বড় ভাই জহিরুল পাইককে (৩৮) আটক করে থানায় নিয়ে আসে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

 

একাত্তর/আরবিএস  

খুলনায় দায়িত্বরত অবস্থায় নিজের কাছে থাকা অস্ত্রের গুলিতে সম্রাট বিশ্বাস নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার দ্বিতীয় ফেজে রেলওয়ে পুলিশ...
গাইবান্ধার পলাশবাড়ী থানায় ঢুকে অফিসার ইনচার্জ হ পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গাইবান্ধায় থানায় ঢুকে থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে উপজেলার যুব জামায়াতের এক নেতাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জে কর্তব্যরত এক পুলিশ সদস্যের কাছ থেকে ছিনতাই হওয়া সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর