বিচারপ্রার্থীদের জন্য ৬৪ জেলায় তৈরি হচ্ছে বিশ্রামাগার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৫:৪০ পিএম

দেশের ৬৪টি জেলায় বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি জানান, ‘ন্যায়কুঞ্জ’ নামে এই বিশ্রামাগারগুলোতে ওয়াশরুম, ফাস্টফুডের দোকানসহ থাকবে বসার স্থান। 

রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর কোর্ট চত্বর এলাকায় ‘ন্যায়কুঞ্জে’র উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান। 

এসময় প্রধান বিচারপতি বলেন, বিচারপ্রার্থীরা প্রত্যন্ত অঞ্চল থেকে এসে সারাদিন কোর্ট চত্বরে অবস্থান করেন। এসময় তারা যে সঙ্কটগুলোতে ভোগেন তার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বিশ্রামাগার করার নির্দেশনা দিয়েছেন।

image


এ সময় প্রধান বিচারপতির সঙ্গে রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমীন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সালিশে অপমানের পর মিললো স্বামীর মরদেহ

ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে প্রধান বিচারপতি রাজবাড়ীর কোর্ট চত্বর এলাকায় বকুল ফুলের গাছের চারা রোপণ করেন। শেষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় অংশ নেন। 


একাত্তর/এসি

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
রাজবাড়ীতে স্বামীর কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করা, সংসার করতে অস্বীকৃতি জানানো এবং সংসার করার প্রতিশ্রুতিতে জামিন নিয়ে সংসার না করার অভিযোগে এক নারীর জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর