মানসিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার এক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০৭:৪০ পিএম

নাটোরের বড়াইগ্রামে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১২ এপ্রিল) গ্রেপ্তার ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মাঝঁগাও ইউনিয়নের পারকোল গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, আটক অহিদুল ব্যাপারী (৪২) একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ জানায়, ওই গ্রামের মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে (২৫) তার মা মাঠে ছাগল পাহারা দেয়ার দায়িত্ব দিয়ে নামাজ আদায়ের জন্য অদূরেই নিজ বাড়িতে আসেন। এ সুযোগে কৃষক অহিদুল ব্যাপারী ওই তরুণীকে পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করেন।

নামাজ শেষে তরুণীর মা ঘটনাস্থলে গিয়ে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে প্রথমে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করেন। 

আরও পড়ুন: গাজীপুরে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, এ ঘটনায় মঙ্গলবার ভুক্তভোগীর ভাই বাদি হয়ে মামলা করলে রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। বুধবার সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়। 


একাত্তর/এসজে

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর