পূর্ব বিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১১:০৫ পিএম

পিরোজপুরের কাউখালিতে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার শিয়ালকাঠি চৌরাস্তা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত হাসিব বয়াতি ওই এলাকার ইউনুচ বয়াতির ছেলে। 

নিহত হাসিবের মা নিরু বেগম জানান, স্থানীয় প্রতিপক্ষের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তাদের বিরোধে চলে আসছিল। সন্ধ্যায় ইফতারের পর হাসিবকে প্রতিপক্ষের লোকজন পাশের ভিটায় ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাকে মারধর করলে হাসিবের চিৎকার শুনে তার মা টর্চলাইট নিয়ে নির্জন ওই ভিটায় গেলে তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম অবস্থায় পরে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার দুই আসামি আটক

রাজাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ হোসেন জানান, খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার সকালে মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 


একাত্তর/জো

বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর