ভারতে পালাতে গিয়ে হত্যা মামলার দুই আসামি আটক

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১০:৪৮ পিএম

চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ককটেল ফাটিয়ে ও কুপিয়ে হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভারতে পালানোর সময় সীমান্তবর্তী সদর উপজেলার বকচর থেকে তাদের আটক করে টহলরত বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন বাগডাঙার একরামুল হকের ছেলে মো. বাবু ও একই এলাকার বাদল আলী।

এসব তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী জানান, আটকের পরে ঐ দুই আসামিকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরিদর্শক (তদন্ত) মাহফুজুল হক চৌধুরী আরও জানান, রোববার রাতে কুপিয়ে হত্যা করা হয় সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর বাবলাবোনা গ্রামের মনিরুল ইসলামকে (৪৫)। মৃত্যুর আগে মনিরুল আটক এ দুইজনের নাম তার স্বজনদের বলতে পারলেও বাকিদের তিনি চিনতে পারেননি। এ ঘটনায় ওইদিন রাতেই দুজনের নামসহ উল্লেখসহ অজ্ঞাতনামা আরও  ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন নিহতের স্ত্রী উজলেফা বেগম।

তিনি আরও জানান, আসামি বাবু ও বাদল আত্মগোপনে থেকে পার্শ্ববর্তী ভারতে পালানোর জন্য সীমান্তে অবস্থান করছিল। বিষয়টি জানতে পেরে বিজিবির সহযোগিতা নেওয়া হয়। বিজিবি সদস্যরা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

আরও পড়ুন: ডুবো গাছে ধাক্কা লেগে সরকারি চালবোঝাই ট্রলারডুবি

গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং অন্য আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর