টঙ্গীতে ক্রেন উল্টে পথচারীসহ আহত পাঁচ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০৭:০৯ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের ক্রেন উল্টে পথচারীসহ পাঁচ জন আহত হয়েছেন। ক্রেনটি উল্টে যাওয়ায় মহাসড়কের এক পাশে যানবাহন চলচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মালামাল উঠানোর বড় আকারের একটি ক্রেন উল্টে সড়কের পাশের দোকান ঘর ও বসতিঘর ক্ষতিগ্রস্ত হয়। এ সময় শিশুসহ পাঁচ জন আহত হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে মারাত্মক আহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

image


টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশাফুল ইসলাম জানিয়েছেন, দ্রুত  পরিস্থিতি স্বাভাবিক করা হবে।


একাত্তর/এসি

গত কয়েক দিনের উত্তপ্ত পরিস্থিতির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকে সাভার ও গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। সকাল থেকেই নিজস্ব পরিবহন বা হেঁটে নিজ নিজ কর্মস্থলে পৌঁছে কাজে যোগ...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার সকাল আটটা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে...
নিত্যপণ্যের আকাশচুম্বী দামের সঙ্গে সংগতি রেখে পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা এবং অবিলম্বে নতুন মজুরি বোর্ড গঠনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। শনিবার দুপুর...
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, কারিগরি প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন চার বন্ধুপ্রতীম দেশের...
রাঙামাটির সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তীব্র উসকানি ও অপশাসনের কঠোর সমালোচনা করে ‘সাজেক...
মিডিয়া পাড়ায় চর্চা থামছেই না! সাংবাদিকদের সঙ্গে চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক অসৌজন্যমূলক আচরণ ও গালিগালাজের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম।
বিয়ের পিঁড়িতে বেনারসি পরে কনের সাজ, কিন্তু কোমল হাতের মুঠোয় জ্বলজ্বলে পিস্তল- এমনই এক রোমহর্ষক ও রহস্যময় লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ইমরাউল...
পশ্চিম তুরস্কের ইজমির প্রদেশের আলিয়াগা জেলায় একটি লোহা ও ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে হাবাস ডেমির চেলিক নামের ইস্পাত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর