সারাদেশে দাবদাহ, বাগেরহাটে ঘন কুয়াশা

আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ০২:৪৩ পিএম

সারা দেশে তীব্র দাবদাহে জনজীবন যখন চরম অস্বস্তিতে তখন বাগেরহাটের শরণখোলা, মোংলাসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় ভোরে দেখা মিলছে ঘন কুয়াশার।

কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে গ্রামের পর গ্রাম। সকাল ৯ টা পর্যন্ত দেখা মিলছে না সূর্যের। এতে মানুষের চলাচলসহ স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে। 

এছাড়া ঘন কুয়াশায় বোরো ধানসহ মৌসুমি ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও আবহাওয়াবিদরা। 

স্থানীয়রা বলছেন, গত এক সপ্তাহ ধরে সুন্দরবন উপকূলীয় এলাকায় এমন আবহাওয়া বিরাজ করছে। এর আগে বৈশাখ মাসে এমন আবহাওয়া কখনোই দেখেননি ওই অঞ্চলের মানুষ। 

দিনে তীব্র দাবদাহ এবং ভোরে ঘন কুয়াশার কারণে মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়া এবং মৌসুমি ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কার কথা জানিয়েছেন এক আবহাওয়া কর্মকর্তা। 

শরণখোলার স্থানীয় এক বাসিন্দা জানান, তিনি ৭০ বছরের জীবনে বৈশাখ মাসে এমন কুয়াশা দেখেন নি। 

আরেক কৃষক জানান, এমন কুয়াশা তিনি জীবনেও দেখেন নি। দিনে প্রচণ্ড রোদ, আর ভোরে কুয়াশা। 

এরফলে ধানসহ ফসলের মারাত্মক ক্ষতি হচ্ছে বলে জানান ওই কৃষক। 

বাংলাদেশে সাধারণত শীতের সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়াশা থাকে। তবে গরমের সময়ও দেশের মাঝে মধ্যে কুয়াশার দেখা পাওয়ার খবর পাওয়া যায়। 

আদ্রতা ধুলোবালির সঙ্গে মিশে গ্রীষ্মকালে কুয়াশা সৃষ্টি হতে পাবে বলে আবহাওয়াবিদদের ধারণা। 

আরও পড়ুন: আট জেলায় তীব্র তাপপ্রবাহ, বাড়বে গরম

বাগেরহাটের মোংলার আবহাওয়া কর্মকর্তা শোয়েব কবীর একাত্তরকে বলেন, ভোর বেলা কুয়াশা পড়ার হচ্ছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেড়ে যায়। যার ফলে ঘন কুয়াশা পড়ে। 

দিনে তীব্র গরম ও ভোর বেলা ঘন কুয়াশার কারণে মৌসুমি বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে বলে জানান ওই কর্মকর্তা। 

এছাড়া মানুষের মধ্যে বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যাওয়ারও শঙ্কা রয়েছে বলে জানান তিনি।  

একাত্তর/আরবি  

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর