বঙ্গবন্ধু সেতু পারাপারে মোটরসাইকেলের দীর্ঘ সারি

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০২:৪০ পিএম

ঈদে নাড়ির টানে বাড়ি ফিরতে শুরু করেছেন মানুষ। এতে উত্তরবঙ্গগামী জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধু সেতু পার হচ্ছেন মোটরসাইকেলযোগে। এতে বুধবার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় আলাদা টোল বুথে শত শত মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। 

সরেজমিনে বঙ্গবন্ধু সেতুতে গিয়ে দেখা গেছে, শত শত মোটরসাইকেল বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজার পাশেই স্থাপিত আলাদা বুথে অপেক্ষা করছে সেতু পার হওয়ার সময়। এসময় সেতু কর্তৃপক্ষের লোকজন অপেক্ষারত মোটরসাইকেল আরোহীদের নির্ধারিত মোটরসাইকেলের টোলের টাকা হাতে রাখার জন্য মাইকিং করছে। 

image

এদিকে মহাসড়কে যাত্রীবাহি বাসের চেয়ে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। এরমধ্যে মোটরসাইকেলের সংখ্যা বেশি। 

নরসিংদী থেকে উত্তরবঙ্গে যাওয়া আব্দুল খালেক বলেন, ভোররাতে নরসিংদী থেকে রওনা হয়েছি মোটরসাইকেলযোগে ঈদে বাড়ি যাওয়ার জন্য। মহাসড়ক ফাঁকা ছিল বিধায় তাড়াতাড়ি আসতে পেরেছি।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ভোররাত থেকেই সেতুতে মোটরসাইকেল পারাপারে দীর্ঘ সারি ছিল। মোটরসাইকেল পারাপারের জন্য আলাদা বুথ করা হয়েছে।


একাত্তর/এআর

সারাদেশে জ্বলানি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সঙ্কট কাটেনি। পেট্রোল পাম্পগুলোতে এখনো দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেশিরভাগ পাম্পে মোতায়েন আছে আই্নশৃঙ্খলা রক্ষা বাহিনী। পাশাপাশি মজুত নিয়ন্ত্রণে...
বগুড়া সদরের মহাসড়কে রেস করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 
ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক ও পটুয়াখালী জেলা রোভার স্কাউটের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ নিহত হয়েছেন। 
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর উপর ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর