চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ১০:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে সাবেক এক ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার উদায়ন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম খাইরুল ইসলাম জেম (৫০)। তিনি জেলার শিবগঞ্জ উপজেলার পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সদস্য ছিলেন। শিবগঞ্জ পৌর এলাকার মরদানা এলাকার মাইনুল আহসান এডু মাস্টারের ছেলে। 

প্রত্যক্ষদর্শী যুবলীগ নেতা মামুন আলী বলেন, উদয়ন মোড়ে ইফতার নেয়ার পর বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তরা তাকে ঘিরে মারধর করে। এসময় চাকু দিয়ে জখম ও রড দিয়ে পিটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার মনিরা সুলতানা বলেন, সন্ধ্যায় গুরতর আহত অবস্থায় জেমকে হাসপাতালে আনা হয়। পরে প্রাথমিক চিকিৎসা চলাকালে রাত ৭টার দিকে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির মাথায় বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এতে রক্তশূন্য হয়ে তিনি মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে 

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল ও থানায় ভিড় করে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ-৩ ( সদর) আসনের সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ঘটনা স্থলে ছুটি আসেন এবং এ ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ সময় নিহত জেমের পরিবার লাশ নিয়ে আহাজারি করতে থাকলে তার  পরিবারকে সান্তনা দেয়ার চেষ্টা করেন। এর পরপরই  রাতেই জেলা শহরে যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে মিছিল করেন নেতাকর্মীরা। 

আরও পড়ুন: টানা ১১ দিন বৃষ্টির সম্ভাবনা, হাওরে ধান কাটতে মাইকিং

এর আগে ১৩ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নবাব মোড়ে দুপুরে ককটেল ফাটিয়ে  আলম ঝাপড়া (৫০) নামে স্থানীয় এক ইউপি সদস্যকে এবং ৯ এপ্রিল রবিবার  রাতে ককটেল ফাটিয়ে  সদর উপজেলার ইসলামপুরে আওয়ামীলীগের কমী  মনিরুল ইসলাম কে একই কায়দায়  প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। 

পরে শিবগঞ্জের ঘটনায় শনিবার (১৫ এপ্রিল) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।


একাত্তর/এসি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর