টানা ১১ দিন বৃষ্টির সম্ভাবনা, হাওরে ধান কাটতে মাইকিং

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৯:১৯ পিএম

বন্যার আশঙ্কায় নেত্রকোনায় হাওরের বোরো ধান কেটে ঘরে তুলতে মাইকে প্রচার চালাচ্ছে কৃষি বিভাগ। আগামী ২৩ এপ্রিল থেকে তিন মে পর্যন্ত ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিতে টানা ১১ দিন ভারী বৃষ্টিপাতে আগাম বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত হাওরের পাকা ধান কেটে ফেলতে নির্দেশ দিয়েছে কৃষি বিভাগ। 

কৃষি বিভাগ জানিয়েছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) পর্যন্ত জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী ও কলমাকান্দা এলাকায় ৪০ শতাংশের বেশি ক্ষেতের বোরো ধান কাটা হয়ে গেছে। আগামী ১০ দিনের মধ্যে শতভাগ ধান কাটা হয়ে যাবে।

কৃষি অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এক লাখ ৮৪ হাজার ৭৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে হাওরে ৪০ হাজার ৯৭৪ হেক্টর জমি রয়েছে। গত এক সপ্তাহ ধরে এসব খেতের পাকা ধান কাটতে শুরু করেন কৃষকেরা। এবার এখন পর্যন্ত হাওরে পানি না আসায় কৃষকেরা স্বস্তিতে ধান কাটছেন। শ্রমিকদের পাশাপাশি সাত শতাধিক কম্বাইন্ড মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান সাংবাদিকদের বলেছেন, কৃষক যাতে নির্বিঘ্নে ফসল কেটে ঘরে তুলতে পারেন, সে জন্য আমরা ছুটি বাতিল করে সর্বক্ষণ মাঠে রয়েছি।


একাত্তর/এসি

হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে সরকার তিন মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে।
হাওর অঞ্চলে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তিন মাসের খাদ্য কর্মসূচি চালুর ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
হাওরের বুকজুড়ে এখন সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের চোখে আনন্দ নেই। যাতায়াত ব্যবস্থার চরম বেহাল দশার কারণে উৎপাদিত ধান বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও...
সুনামগঞ্জ ও কিশোরগঞ্জসহ দেশের হাওর অঞ্চলের কৃষকদের ওপর নেমে এসেছে প্রকৃতির নির্মম পরিহাস। বছরের একমাত্র সম্বল বোরো ফসল চোখের সামনে তলিয়ে যেতে দেখে দিশেহারা হাজারো কৃষক পরিবার। আগাম অতিবৃষ্টি, উজান...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর