হাওরে কান্না: বেহাল সড়ক, বাজারে নেওয়া যাচ্ছে না কৃষকের ধান

আপডেট : ০৩ মে ২০২৬, ০৫:২১ পিএম

হাওরের বুকজুড়ে এখন সোনালি ধানের সমারোহ থাকলেও কৃষকের চোখে আনন্দ নেই। যাতায়াত ব্যবস্থার চরম বেহাল দশার কারণে উৎপাদিত ধান বাজারে নেওয়া সম্ভব হচ্ছে না। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও কাদা-মাটিতে একাকার হয়ে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে প্রত্যন্ত অঞ্চলের কৃষক তাদের কষ্টার্জিত ধান শহরে পাঠাতে পারছেন না।

রোববার (৩ মে) সকালে নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়নে গিয়ে দেখা যায় এক করুণ চিত্র।

সকাল সাতটা থেকে ট্রলি নিয়ে কাদায় আটকে আছেন চালক খোকন মিয়া। গাগলাজুর ইউনিয়ন থেকে ধান আনতে যাওয়ার পথে সড়কের বেহাল দশায় তার গাড়ির চাকা দেবে যায়। অবিরাম চেষ্টা করেও কাদামাটি থেকে চাকা তুলতে বারবার ব্যর্থ হচ্ছিলেন তিনি। অবশেষে দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় তার গাড়িটি চলা শুরু করে।

খোকন মিয়া বলেন, এই পথ দিয়া ধান আনা এখন মরণফাঁদ হইয়া দাঁড়াইছে। গাড়ি চলে না, শুধু চাকা দেবে যায়।

হাওরের বেশিরভাগ রাস্তার প্রতিচ্ছবিই এখন এমন। স্থানীয়রা জানান, এই সঙ্কটের জন্য প্রকৃতির পাশাপাশি একশ্রেণির মানুষের অবহেলাও দায়ি। এদিকে হাওরে পানি খুব বেশি না হওয়ায় নৌকায় যাতায়াত বা ধান পরিবহন করাও সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় মাঠ থেকে ধান কাটলেও তা বিক্রি করা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন শত শত কৃষক।

যোগাযোগ ব্যবস্থার সঙ্কটের কারণে কৃষকের ক্ষতির বিষয়টি স্বীকার করেছে স্থানীয় প্রশাসন। মোহনগঞ্জ উপজেলা কৃষি অফিসার আব্দুশ শাকুর সাদী বলেন, যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে কৃষকদের ক্ষতি ও ভোগান্তি বাড়ছে। ধান বাজারে নিতে না পারায় তারা আর্থিক সঙ্কটে পড়ছেন। দুই বাজারের মধ্যে ধানের দামের ব্যবধান মণপ্রতি ১০০ টাকাও হচ্ছে। তবে সার্বিকভাবে কৃষকদের এই সঙ্কট থেকে উত্তরণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি জানান।

হাওরাঞ্চলের মানুষের দাবি, জরুরি ভিত্তিতে সড়কগুলো মেরামত করা না হলে কৃষকের ‘স্বপ্নের ধান’ ঘরে তোলা বা ন্যায্যমূল্যে বিক্রি করা কোনোভাবেই সম্ভব হবে না।

 

একাত্তর/এসি
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর