প্রস্তুত ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ০১:৫৫ পিএম

দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্যে প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। নরসুন্দা নদীর তীরে প্রায় ৭ একর জায়গা জুড়ে এই ঈদগাহের ধোয়া-মোছার কাজ শেষ, পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে অজুখানা ও টয়লেট।

উৎসব মুখর পরিবেশে ঈদ জামাত আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 

শোলাকিয়ায় এবার হতে যাচ্ছে ১৯৬তম ঈদুল ফিতরের জামাত। ঈদের নামাজে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। 

ঈদের দিন সকাল ১০ টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জায়নামাজ ও টুপি নিয়ে নিয়ে মাঠে আসতে মুসুল্লিদের প্রতি অনুরোধ জানিয়েছেন ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। 

২০১৬ সালে ঈদ জামাতের ঠিক আগে পাশের এক মসজিদে জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশ সদস্যসহ চারজন। এ ঘটনার পর থেকে প্রতিবছর শোলাকিয়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। এবারও সিসি ক্যামেরা স্থাপনসহ মোতায়েন হয়েছে পুলিশ, র‌্যাব ও বিজিবি।

আশেপাশের জেলা থেকে দেশের সবচেয়ে বড় এই ঈদ জামাতে অংশ নিতে আসেন মুসল্লিরা। তাদের আসা-যাওয়ার জন্য ভৈরব ও ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত চলবে একাধিক বিশেষ ট্রেন। 

এবার ভয়হীন উৎসবমুখর পরিবেশে ঈদ জামাতে অংশ নেয়ার যাবতীয় ব্যবস্থা নেয়ার কথা জানান শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি। 

স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই ময়দানে ঈদের জামাতে অংশ নেন সোয়া লাখ মানুষ। কালের বিবর্তনে সেই সোয়া লাখ থেকেই ময়দানের নাম শোলাকিয়া হয়ে গেছে।

স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্নস্থান থেকে শোলাকিয়ায় ঈদ জামাতে অংশ নিতে যান অসংখ্য মানুষ। 


একাত্তর/আরবি  


শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের ১৯৯তম জামাত।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এবার ১৯৮তম ঈদুল আজহার জামাত শুরু হবে ঈদের দিন সকাল ৯টায়।
স্মরণকালের সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিবছরের মতো এবারও শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর