লাখো মুসল্লির অংশগ্রহণে শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত ‎

আপডেট : ২১ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম

শতবর্ষের ঐতিহ্য ধরে রেখে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবারও অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। লাখো মুসল্লির উপস্থিতিতে ঈদের এই প্রধান জামাত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

‎শনিবার (২১ মার্চ) ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা শোলাকিয়া ময়দানে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পুরো ময়দান জনসমুদ্রে পরিণত হয়। ময়দানের ভেতর জায়গা সংকুলান না হওয়ায় আশপাশের সড়ক, খোলা স্থান এবং নিকটবর্তী ভবনের ছাদেও দাঁড়িয়ে নামাজ আদায় করেন অনেকে।



‎কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে মুসল্লিদের জামাতে প্রবেশ নিশ্চিত করা হয়। একাধিক তল্লাশি পয়েন্ট অতিক্রম করে তারা ঈদের জামাতে শরিক হন।

সকাল ১০টায় জামাত শুরু হয়। ঈদের নামাজে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মো. সাইফুল্লাহ। নামাজ শেষে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ খুতবা প্রদান করেন।

‎পরবর্তীতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নিয়ে অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়।

‎ঐতিহাসিক তথ্য অনুযায়ী, প্রায় একশ বছর আগে একসঙ্গে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের ঘটনা থেকে ‘সোয়ালাখিয়া’ নামের উৎপত্তি, যা পরবর্তীতে ‘শোলাকিয়া’ নামে পরিচিতি লাভ করে।

‎প্রচলিত রেওয়াজ অনুযায়ী, নামাজ শুরুর আগে শটগানের ফাঁকা গুলি ছুড়ে মুসল্লিদের প্রস্তুতির সংকেত দেওয়া হয়।

‎ঈদের এই বৃহৎ জামাতে অংশ নেন পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কিশোরগঞ্জ সদর-হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান (ভিপি সোহেল), জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লাসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরিফুল আলম বলেন, কিশোরগঞ্জ ঐতিহাসিক শোলাকিয়া ঈদের ১৯৯তম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা অত্যন্ত গর্বিত। এই ঐতিহাসিক জামাতের মাধ্যমে কিশোরগঞ্জের পরিচিতি অন্যতম পর্যায়ে নিয়ে গেছে। সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার পক্ষ থেকে আমাদের কিশোরগঞ্জের পক্ষ থেকে কিশোরগঞ্জবাসী ও সমগ্র বাংলার জনগণকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করব যেন দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে। দেশ ও দশের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপগুলো যেন বাস্তবায়ন করতে পারে। আমরা যেন মানুষের কল্যাণে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশ পরিচালনা করতে পারি। 

মুসলিম বিশ্বের উপর যে অত্যাচার ও জুলুম হচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানরা নিগৃহীত ও অত্যাচারিত হচ্ছে তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব মুসলমানদের উপর অত্যাচার ও জুলুম থেকে যেন তারা মুক্তি লাভ করেন। তিনবারের সফল প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া রুহের মাগফেরাত কামনা করছি।  

আরবিএস
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যারা দেশে বিভ্রান্তি ছড়াচ্ছে তাদেরকে ‘চোখে চোখে’ নজরদারিতে রাখতে জনগনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর