জেম হত্যাকাণ্ড: পৌর মেয়রসহ ৬৮ জনের নামে মামলা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১২:৫৫ পিএম

চাঁপাইনবাবগঞ্জের সাবেক পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিবাগত রাতে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ে আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।

শনিবার (২২ এপ্রিল) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন মৃতের ভাই মুনিরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

মামলায় জেলা কৃষক লীগের সম্মেলন এবং গত সংসদ উপনির্বাচনকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। 

খায়রুল আলম জেম জেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি জেলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সদস্যও ছিলেন।

মামলার এজহার সূত্রে জানা গেছে, স্বেচ্ছাসেবক লীগ নেতা খায়রুল আলম জেমকে হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর এলাকার বটতলা হাটের মিরপাড়ার রবু কন্টাকটারের ছেলে মোখলেসুর রহমানকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। সেসাথে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বহিষ্কৃত জেলা যুবলীগের সভাপতি সামিউল হক লিটন এবং মেসবাউল হক টুটুলকেও আসামি করা হয়েছে।

গত বছর জেলা কৃষক লীগের সম্মেলনকে কেন্দ্র করে প্রথম দফা তার সাথে বর্তমান পৌর মেয়র মোখলেসুর রহমানের দ্বন্দের সূত্রপাত হয় এবং পরবর্তীতে সদ্য শেষ হওয়া সংসদ উপনির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য আরেক দফা দ্বন্দের জেরে খাইরুল আলম জেমকে হত্যার হুমকি দেয়া হয়। আর এর সূত্র ধরেই তার ভাইকে ইফতার কিনতে যাবার সময় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার বিষয়টি এজাহারে উল্লেখ করা হয়। 

মামলার এজহারে ঘটনার দিনের কথা উল্লেখ করে বলা হয়, গত বুধবার (১৯ এপ্রিল) চাঁপাইনবাবগঞ্জের উদয়মোড় এলাকায় ইফতারির বাজার করার সময় দুর্বৃত্তরা খায়রুল আলম জেমকে দেশি-বিদেশি ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রক্রিয়াকালে তার মৃত্যু হয়। 

ওসি সাজ্জাদ হোসেন বলেন, খায়রুল আলম জেম হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। খুব শিগগিরই আসামিদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে আটক করা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঝড়ের পূর্বাভাস, ২০ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

এর আগে হত্যাকাণ্ডের পরদিন বৃহস্পতিবার বর্তমান সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এমপি তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মামলার প্রধান আসামি মোখলেসুর রহমান, সংসদ উপনির্বাচনে প্রতিদ্বন্দীতাকারী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটনসহ কয়েকজনের নাম উল্লেখ করে এই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে দায়ি করেন এবং প্রকৃত আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে ঈদের পরে অবরোধ-বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালনের হুমকি দেন।

ওইদিন সংবাদ সম্মেলন থেকে তিনি পরপর তিনটি হত্যাকাণ্ড ঘটার পরও যথাযথ ভূমিকা পালন না করাসহ পুলিশের বিরুদ্ধে  নিষ্ক্রিয়তার অভিযোগ আনেন।


একাত্তর/আরবিএস  

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর