ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের সাত বগি লাইনচ্যুত

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে ঢাকামুখী কন্টেইনারবাহী একটি ট্রেনের সাত বগি লাইনচ্যুত হয়েছে। তবে ঘটনাস্থলে দুইটি রেল লাইনের মধ্যে একটি চালু থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটেছে। 

‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর  পার হওয়ার সময় পেছনের সাতটি বগি লাইনচ্যুত হয়।’ 

ওই এলাকায় পাশাপাশি দুইটি রেলপথ রয়েছে। দুর্ঘটনার ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে। 

কিন্তু ডাউন লাইন ফাঁকা থাকা ওই লাইন ব্যবহার করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। 

স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রচণ্ড গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: বাকশালে যোগ দিয়ে পক্ষে কলম ধরেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্য যাত্রা করেছে। উদ্ধার কাজ শেষ হতে কয়েক ঘন্টা সময় লাগবে বলে জানান তিনি। 


একাত্তর/আরবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়কে পড়ে থাকা একটি গাছ সরানোকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে তিন গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারে হাদিম মিয়া হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে ধরন্তি ও সূর্যকান্দি গ্রামের বাসিন্দারা।
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর