নোয়াখালীতে পৃথক অভিযানে তিন সন্ত্রাসী আটক

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৫:১১ পিএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ও দূর্গাপুর ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৪৭ বোতল বিদেশি মদ ও তিন কেজি গাঁজাসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কারও তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বুধবার রাতে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতরা হলেন -বেগমগঞ্জের পূর্ব হাজীপুর গ্রামের মোল্লা বাড়ির মো. ফজলু (২৫), গোপালপুর গ্রামের রফিক হুজুরের বাড়ির মো. সাইফুল ইসলাম সোহেল (২৮) এবং একই বাড়ির জুবায়ের হোসেন ফয়সাল (২৯)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন বেগমগঞ্জ মডেল থানায় এক প্রেস ব্রিফিংয়ে জানান, বুধবার রাতে পুলিশ বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে জয় বাংলা বাজারে ইসমাইলের দোকানের নিকট সন্দেহজনক ঘোরাফেরার সময় তিন যুবককে তিনটি মোটরসাইকেলসহ আটক করে।

পরে ফজলুর দেহ তল্লাশি করে তার কোমর থেকে একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

অপরদিকে চৌমুহনীতে ট্রাফিক পুলিশের সিগনাল অমান্য করে চট্রমেট্রো-ভ-০২-০৩৬৯ প্রাইভেট কার দ্রুত গতিতে বেগমগঞ্জের দূর্গাপুরের দিকে চলে গেলে ট্রাফিক সার্জেন্ট তরুন দূর্গাপুরের ৩নং ওয়ার্ডের ব্রিজ সংলগ্ন আবদুল খালেকের চায়ের দোকান নামকস্থানে এটিকে আটক করে। এসময় কারের ভেতর থেকে ৪৭ বোতল বিদেশি মদ ও তিন কেজি গাঁজা জব্দ করা হয়।

আরও পড়ুন: রাজবাড়ীতে ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার তিন

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল রাজিব হাসান, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ

মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইভেন্ট ম্যানেজমেন্টের এক ক্যামেরাম্যানসহ পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নোয়াখালী সদর উপজেলার আলোচিত তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের করা ‘ট্রিপল মার্ডার’ মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত...
নোয়াখালীর সেনবাগে 'সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প' -এর কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর