গাংনীতে জমিজমার বিরোধে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ০৮:০১ পিএম

মেহেরপুরের গাংনীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোহম্মদপুর গ্রামের পূর্বপাড়া মাঠে এ ঘটনা ঘটে। 

নিহত ভ্যানচালক আব্দুল আলীম (৪০) ওই গ্রামের পশ্চিম পাড়ার আব্দুল গণির ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, শরিকানা জমি ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। নিহতের অংশ বিক্রি হয়ে গেলেও বৃহস্পতিবার শরিকদের মধ্যে জমি ভাগ হয়। সকালে জমিতে গেলে আগে থেকে প্রস্তুত প্রতিপক্ষ জমির বর্তমান মালিক ও নিহতের চাচা একই এলাকার আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান হামলা করে। আব্দুল আলীম বাঁধা দিলে তাকে ফলা, হাতুড়ি, লোহার রড ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যান তারা। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আলীমের। 

আরও পড়ুন: পটুয়াখালীতে ফসল তুলতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যার ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ইতোমধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।


একাত্তর/জো 

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
বগুড়া সদর উপজেলায় বাড়ি ফেরার পথে সাবেক এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর