সাতক্ষীরায় রাসায়নিক মেশানো চার হাজার কেজি আম বিনষ্ট

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ০২:০৫ পিএম

সাতক্ষীরায় নিষিদ্ধ রাসায়নিক পদার্থ মেশানো আম বাজারজাত করার সময় চার হাজার কেজি আম জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শুক্রবার রাতে জেলার পাটকেলঘাটা থানার কুমিরা এলাকা থেকে আমগুলো রাজধানী ঢাকায় পাঠানোর করার সময় জব্দ করা হয়। 

পরে শনিবার সকালে তালা উপজেলা সহকারী ভূমি কমিশনার আরাফাত হোসেনের উপস্থিটিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেগুলো বিনষ্ট করা হয় ।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে কিছু অসাধু ব্যাবসায়ী খাবার অনুপোযোগী আম রাসায়নিক পদার্থ মিশিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করে আসছিল। 

তিনি জানান, শুক্রবার রাতে গোপন খবর পেয়ে থানা পুলিশের একটি টিম কুমিরা এলাকা থেকে একটি ট্রাকভর্তি আনুমানিক চার হাজার কেজি আম জব্দ করে। শনিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে সেগুলো বিনষ্ট করা হয়। 

আরও পড়ুন: মুগডাল ক্ষেতে গৃহবধূর মরদেহ, স্বামী-সতীনসহ গ্রেপ্তার তিন

নির্ধারিত সময়ের আগে আম পাড়াসহ কোনও প্রকার ক্ষতিকর রাসয়নিক পদার্থ মেশালে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। 


একাত্তর/এসজে

ভারতের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার এস এম আলিমুজ্জামান সাজুর (৫০) মরদেহ দেশে ফেরত পাঠানো হয়েছে। 
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর