পদ্মায় প্রকাশ্যে ডাকাতি, আটক সাত, ১৫ লাখ টাকা উদ্ধার

আপডেট : ০৩ মে ২০২৩, ১০:৫৯ এএম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে প্রকাশ্যে পশু ব্যবসায়ীদের ট্রলারে ডাকাতির ঘটনায় জড়িত সাত ডাকাতকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি তিনটি পাইপগান, বিপুল সংখ্যক গুলি, ১৫ লাখ ১০ হাজার টাকা, মোবাইল ফোন ও একটি স্পিড বোট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) রাতে মুন্সীগঞ্জ জেলার মাঝির ঘাটসহ পদ্মা নদীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, শরিয়তপুর জেলার রহমান, নড়িয়া এলাকার ইবাত আলী, চাঁদপুর জেলার তাজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলার মহসিন, মেহেদী, শিহাব ও নারায়ণগঞ্জ জেলার শাহিন।

image


এর আগে একই দিন বিকেল তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাট এলাকায় প্রকাশ্যে এ ডাকাতির ঘটনা ঘটে।

নৌ পুলিশ ফরিদপুর রিজিওনের পুলিশ সুপার মো. আশিক সাইদ বলেন, ঘটনার সঙ্গে সঙ্গে দৌলতদিয়া নৌ-ফাঁড়ির ওসি জেএম সিরাজুল কবির ডাকাতদের ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে ওই দলের সাত জনকে আটকসহ মালামাল জব্দ করতে সক্ষম হয়। বাকিদের আটকে এখনও অভিযান চলমান আছে।

image


পশু ব্যবসায়ীদের দাবি, অন্তত ৮০ জন এই ডাকাতির শিকার হয়েছেন। তাদের মধ্যে ডাকাতদের অস্ত্রের আঘাত আহত হয়েছেন অনেকেই।

আরও পড়ুন: মার্কিন ব্যবসায়ীদের বড় বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

ডাকাতি হওয়া ট্রলারে থাকা হান্নান বেপারী জানান, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ট্রলারে  ৭০ থেকে ৮০ জন গরু-ছাগল ব্যবসায়ী দৌলতদিয়া ঘাটের উদ্দেশে আসি। দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদূরে স্পিড বোর্ডে ১৫-২০ জনের মুখোশধারী ও মুখোশ ছাড়া ডাকাত দল এসে প্রথমে মাঝিকে কুপিয়ে জখম করে। এ সময় অস্ত্র দিয়ে সবাইকে মারপিট করে কাছে থাকা টাকা নিয়ে তারা চলে যায়। 


একাত্তর/এসি

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদী অঞ্চলের অন্যতম ত্রাস ও কুখ্যাত ডাকাত মো. আজিম ব্যাপারীকে (৩২) দুই সহযোগীসহ আবার গ্রেপ্তার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তাদের আস্তানা থেকে একটি দেশীয়...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর