নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। এ সময় ছয় কিলোমিটার এলাকার পাইপ, রাইজার ও রেগুলেটর জব্দ করা হয়েছে।
বুধবার (৩ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার দড়িকান্দী এলাকার দড়িকান্দী, জাইদেরগাও, বালুয়াকান্দী, ভিটিকান্দী গ্রামে গ্যাসের সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, দীর্ঘ ধরে চারটি গ্রামের বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ চালু ছিল। এতে সরকার প্রতি মাসে কোটি টাকা রাজস্ব হারাচ্ছিলো। অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করা হয়েছে।
আরও পড়ুন: শিগগিরই করোনা টিকার নতুন কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী
অবৈধ গ্যাস সংযোগে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিতাসের এই কর্মকর্তা।
একাত্তর/এসি
