সুন্দরবনে পাঁচ ট্রলারসহ ১০ জেলে আটক

আপডেট : ০৩ মে ২০২৩, ০৪:৫৯ পিএম

পূর্ব সুন্দরবনের শরণখোলা অভয়ারণ্যে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে পাঁচটি ট্রলার, চারটি নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। 

বুধবার বিকেলে শরণখোলা রেঞ্জের নারকেলবাড়িয়া ও শেলারচর অভয়ারণ্য থেকে তাদের আটক করেন বনরক্ষীরা। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এসিএফ মো: মাহবুব হাসান জানান, তার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল নারকেলবাড়িয়া খাল থেকে পাস (অনুমতি) না থাকার অভিযোগে কাকড়া ধরার চারুসহ চারটি নৌকা, একটি ট্রলার ও চার জেলেকে আটক করে। একইদিনে শেলার চরের ভাঙ্গা খাল থেকে নিষিদ্ধ বেহুন্দি জাল, দু'টি ট্রলারসহ তিন জেলেকে আটক করা হয়। পরে মধ্য শেলা ও নারকেলবাড়িয়া অভয়ারণ্যে বেহুন্দি জাল দিয়ে মাছ ধরার অভিযোগে দুইটি ট্রলারসহ আটক করা হয় আরও তিন জেলেকে। 

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে সামরিক সহায়তা বাড়াতে চায় জাপান

আটককৃত জেলেরা হলেন, রামপাল উপজেলার ফিসিরডাঙ্গা গ্রামের ওমর ফারুক গাজী, শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুরের আসাদুল, মোরেলগঞ্জ বারইখালীর মন্টু, বরগুনা তালতলির জাফর পেয়াদা ও পাথরঘাটা রুহিতা গ্রামের কামাল কাজি।  

তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে বলে জানান রেঞ্জ এ কর্মকর্তা।


একাত্তর/আরবিএস  

দীর্ঘ তিন মাসের নীরবতা কেটে আবারও কোলাহল ও কর্মচাঞ্চল্যে ফিরছে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে। গত এক জুন থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এক সেপ্টেম্বর থেকে সুন্দরবনে পুনরায় প্রবেশের সুযোগ...
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সুন্দরবনে নৌকাডুবির ঘটনায় মাঝিসহ ৯ জনকে উদ্ধার করেছে বাগেরহাট নৌ-পুলিশ ও মংলা কোস্টগার্ড।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
সুন্দরবনে এক শতকেরও বেশি সময় ধরে দাপিয়ে বেড়ানো ঐতিহাসিক ও বিলাসবহুল দুটি লঞ্চ ‘এমএল বনরানী’ ও ‘এমএল বনকন্যা’ নিলামে বিক্রি করে দিয়েছে বন বিভাগ। সঠিক রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে দীর্ঘদিন অচল ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর