পতাকা বৈঠকে বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত

আপডেট : ০৪ মে ২০২৩, ০৫:০৪ পিএম

শেরপুরের ভারতীয় সীমান্তের ঢালু প্রদেশে নিহত হওয়ার তিনদিন পর এক বাংলাদেশি রাজমিস্ত্রির মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। 

বৃহস্পতিবার বিকেলে শেরপুর সীমান্তের ১১১৬ নং মেইন পিলার সংলগ্ন নাকুগাঁও স্থলবন্দর দিয়ে উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক শেষে বাংলাদেশি ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

জানা গেছে, নিহত মনির (৪৩) শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের পশ্চিম খাড়ামোড়া গ্রামের মৃত মুন্সের আলীর ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মনির সপরিবারে ঢাকায় থাকতেন। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার স্ত্রী গার্মেন্টসে চাকরি করতেন। এবার ঈদের ছুটিতে তিনি বাড়িতে বেড়াতে আসেন। 

গত পহেলা মে রাত থেকে মনির নিখোঁজ ছিলেন। পরবর্তীতে পুলিশের মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারেন মনিরের মরদেহ ভারতের একটি হাসপাতালে রয়েছে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মনিরের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের পর তার মরদেহ শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কী কারণে মনিরের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান জানান, মনির আহত অবস্থায় ভারতের ঢালু প্রদেশে একটি স্থানে পড়ে ছিলেন। খবর পেয়ে পহেলা মে রাতে মনিরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ঢালু থানা পুলিশ। এরপর ২ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মনিরের মৃত্যু হয়। 

আরও পড়ুন: আতশবাজির লোভ দেখিয়ে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার দুই

তিনি আরও জানান, মৃত্যুর আগে মনির তার নাম-ঠিকানা বলে যাওয়ায় তার পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে ভারতের ঢালু থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর