আতশবাজির লোভ দেখিয়ে অপহরণের পর হত্যা, গ্রেপ্তার দুই

আপডেট : ০৪ মে ২০২৩, ০৪:৪৬ পিএম

চট্টগ্রামে আতশবাজি কিনে দেয়ার লোভ দেখিয়ে শিশু রহিমকে অপহরণের পর হত্যা ও লাশ গুমের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে নিহত রহিমের মরদেহও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নগরীর চান্দগাঁও থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চান্দগাঁও থানার পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকার চাঁন মিয়া ফকির বাড়ির মো. আজম খান (৩২) এবং পাঁচলাইশ থানার বিবিরহাট হামজা আউলিয়া মসজিদ সংলগ্ন চান্দ মিয়া সওদাগর বাড়ির মো. মজিব দৌলা ওরফে হৃদয় (২৮)।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোখলেছুর রহমান জানান, গত ২৯ এপ্রিল বিকেলে শিশু রহিম খেলতে বাড়ির বাইরে এলে প্রতিবেশি হৃদয় ও আজম আতশবাজি কিনে দেয়ার লোভ দেখিয়ে তাকে অপহরণ করে। 

পরে শিশুটির পরিবারের কাছ থেকে মুক্তিপণ বাবদ ৫০ হাজার টাকা দাবি করে তারা। কিন্তু এক পর্যায়ে রহিম চিৎকার করা শুরু করলে তাকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করে ওই ভবনের মেঝেতেই মরদেহ মাটি চাপা দিয়ে পালিয়ে যায় হৃদয় ও আজম। 

আরও পড়ুন: ডাকাত সন্দেহে গাছে বেঁধে নির্যাতনে একজনের মৃত্যু

পুলিশ জানায়, ঘটনার পর থেকে এলাকা সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে বুধবার রাতে হালিশহর থেকে আজম ও হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রহিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর