ঝিনাইদহে ঘুমন্ত নারীদের ‘ভিডিও আতঙ্ক’

আপডেট : ০৫ মে ২০২৩, ১২:৩৫ পিএম

ঝিনাইদহের শৈলকুপার এক গ্রামে ঘুমন্ত নারীদের আপত্তিকর ভিডিও ধারণ করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় একটি মোবাইল জব্দের পর তা থেকে মিলেছে শতাধিক নারীর ছবি ও ভিডিও।

বিষয়টি জানাজানির পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। তবে মোবাইলে থাকা সিমের মালিকের হদিশ মেলেনি এখনো।

শৈলকুপার ওই গ্রামের নাম গ্রাম সাপ খোলা। গ্রামের অল্প বয়সী মেয়ে বা নারীদের আতঙ্ক এখন রাত। দিনের বেলা স্বচ্ছন্দে চলতে পারলেও রাতে

তাদের পাহারা দিয়ে রাখেন পুরুষরা। কারণ ভিডিও আতঙ্ক।

রাতে ঘরের জানালা খোলা পেলেই ঘুমন্ত মেয়েদের ভিডিও করে একটি চক্র। কখনো কখনো মেয়েদের হাত-পা টেনে ধরে।

স্থানীয়রা জানান, ১০-১৫ দিন পর পর এই চক্র ফিরে আসে। তারা রাতের বেলায়ই এসব ঘটায়।

ঈদের দিন গভীর রাতে কৌশলে একজনকে ধরার চেষ্টা করেন গ্রামের এক ব্যক্তি। কাউকে আটক না করা গেলেও পাওয়া যায় দুর্বৃত্তের ফেলে যাওয়া মোবাইল ফোন। এতে পাওয়া যায় শতাধিক নারীর ঘুমন্ত ছবি আর ভিডিও। পরে বিষয়টি জানানো হয় পুলিশকে।

ওই ব্যক্তি জানান, ঈদের রাতে তাদের ঘরে জানালা দিয়ে ভিডিও করার সময় টের পেয়ে হাত ধরার চেষ্টা করলে মোবাইল ফেলে পালিয়ে যায় অভিযুক্ত।

এদিকে মোবাইলে থাকা সিম যার নামে রেজিস্ট্রেশন করা তাকেসহ চারজনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে পুলিশ। ওই চারজনের দাবি, জব্দ করা সিমটি হারিয়ে গিয়েছে অনেক দিন আগে।

পুলিশ বলছে, ঘটনার তদন্ত চলছে, কেউ লিখিত অভিযোগ করতে চাইলে তা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: সিরিয়াল দেখতে বাধা, অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, কেউ এখনো এ ঘটনায় মামলা করেনি। মামলা হলে আমরা এ তদন্ত প্রক্রিয়া অব্যাহত রাখনো।

অন্যদিকে ঘটনায় জড়িত কাউকেই এখনও আটক করতে না পারায় নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের মানুষ।

একাত্তর/আরএ

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর