হলুদের রাতে ফাঁস নিয়ে তরুণীর মৃত্যু, প্রাক্তনের হারপিক পান

আপডেট : ০৫ মে ২০২৩, ০৯:২২ পিএম

কুমিল্লায় হলুদের রাতে গলায় ফাঁস নিয়ে মৃত্যু হয়েছে এক তরুণীর। আর এ ঘটনার পর হারপিক পান করে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তার প্রাক্তন প্রেমিক। 

শুক্রবার ভোর চারটার দিকে ওই তরুণী বাগিচাগাঁও এলাকায় নিজ বাসার শোবার ঘরে ওড়না দিয়ে গলায় ফাঁস নেন। এ খবর শুনে সকালে হারপিক পান করেন তার প্রাক্তন প্রেমিক। 

জানা গেছে, নিহত শারমিন আক্তারের (২৩) গ্রামের বাড়ি জেলার সদর উপজেলার কাকিয়ারচর এলাকায়। তার প্রাক্তন প্রেমিক মো. রনি আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, ভোররাতের দিকে বাগিচাগাঁও এলাকায় এক তরুণীর আত্মহত্যার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা মরদেহ নামিয়ে পাশের ডায়াবেটিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করলে স্বজনরা এ্যাম্বুলেন্সে করে মরদেহ বাসায় নিয়ে যান। 

নিহতের পরিবারের সদস‌্য ও স্থানীয়রা জানান, হলুদ অনুষ্ঠানে শারমিন আক্তারের সাথে দেখা করেন তার প্রাক্তন প্রেমিক রনি। দলবল নিয়ে এসে তিনি বিয়ে না করার জন্য শারমিনকে অনুনয়-বিনয় করেন। 

পরে সবার মধ্যস্থতায় রনি অনুষ্ঠানস্থল থেকে চলে যান। ভোররাতের দিকে অনুষ্ঠান শেষ হলে বাসায় ফিরে নিজের শয়নকক্ষে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন শারমিন।

এদিকে প্রাক্তন প্রেমিকার মৃত্যুর খবরে হারপিক পান করে আত্মহত্যার চেষ্টা করেন রনি। গুরুতর অসুস্থ অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

প্রাথমিক তদন্তে পু‌লিশ জানতে পা‌রে, ২০২০ সালের শেষের দিকে শারমিন আক্তারের বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতার জন্য তারিখ নির্ধারণ করা হয় ২০২৩ সালের ৫ মে।

তবে বিয়ের আগের রাতে হলুদ অনুষ্ঠান শেষ করে তিনি নিজের কক্ষে দুটি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

আরও পড়ুন: মিয়ানমারে সন্তুষ্ট, ফিরে এসে অসন্তোষ রোহিঙ্গা প্রতিনিধিদের

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ঠিক কী কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্টসহ অন্যান্য তদন্ত শেষ হওয়ার পর এই ঘটনার রহস্য উন্মোচন হবে। 

ওসি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


একাত্তর/এসজে

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর