উত্যক্তের প্রতিবাদ করায় হত্যা, হত্যাকারীর বাড়িতে আগুন

আপডেট : ০৬ মে ২০২৩, ০৪:০০ পিএম

বাগেরহাটের চিতলমারীতে প্রতিবেশী এক মাদ্রাসাছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় এক তরুণকে কুপিয়ে হত্যা ও আরেকজনকে আহত করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বড়বাক গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আব্দুল জব্বার শেখ বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাক গ্রামের আব্দুল হকের ছেলে। উত্যক্তের শিকার মাদ্রাসাছাত্রী তার প্রতিবেশী ও চাচাতো বোন।

হত্যাকাণ্ডের পর প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের পরিবারের তিনটি বসতবাড়ি এবং একটি ব্যাটারিচালিত ইজিবাইক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

এসব ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত আব্দুল জব্বার শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শনিবার বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাক গ্রামের এক মাদ্রাসাছাত্রীকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে পার্শ্ববর্তী গোড়ানালুয়া গ্রামের ডাবলু মুন্সির ছেলে দেলোয়ার মুন্সি ওরফে দেলো প্রায়ই উত্যক্ত করতো। বিষয়টি মেয়েটি তার পরিবারের সদস্যদের জানালে শুক্রবার রাত আটটার দিকে প্রতিবেশী চাচাতো ভাই আব্দুল জব্বার শেখ সঙ্গে রাজিব শেখকে নিয়ে বিষয়টি জানার জন্য দেলোয়ারের বাড়ির কাছে যায়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আব্দুল জব্বারের সাথে দেলোয়ার ও তার পরিবারের সদস্যের কথা কাটাকাটি হয়। এবং এর এক পর্যায়ে আব্দুল জব্বার ও রাজিবকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। আর উন্নত চিকিৎসার জন্য রাজিবকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

পুলিশ জানায়, হত্যার খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা দেলোয়ার, তার বাবা ডাবলু ও ভাই সাদ্দাম মুন্সির তিনটি বসতবাড়ি, তিনটি রান্নাঘর ও দেলোয়ারের একটি ইজিবাইক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। 

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক জানান, খবর পেয়ে রাতেই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। ঘটনার পর দেলোয়ারসহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে গেলেও পুলিশের অভিযানে দেলোয়ারের মা পারভীন বেগম আটক হয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফিটি যখন বিখ্যাত ব্র্যান্ড 'লুই ভিটোঁ'-র সুটকেস থেকে বের করে আনা হলো, তখনই বোঝা গিয়েছিল ২০২৬ বিশ্বকাপের সমাপনী দৃশ্যটি কোনো সাধারণ ফুটবল ম্যাচ দিয়ে শেষ হতে যাচ্ছে না!...
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১০ জনের আর্জেন্টিনার প্রতিরোধ গুঁড়িয়ে বিশ্বজয়ের সোনালী ট্রফি উঁচিয়ে ধরার পর স্প্যানিশ মাস্টার মাইন্ড লুইস দে লা ফুয়েন্তে গর্জে উঠে বললেন, ভাগ্যের সাথে আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট লেখা ছিলো, আর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর