পাংশায় শিক্ষক হত্যায় তিনজন গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৩, ০১:০৫ পিএম

রাজবাড়ীর পাংশায় শিক্ষক মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যার ঘটনায় আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেইসাথে উদ্ধার করা হয়েছে দুইটি ওয়ান শুটার গান ও দুইটি বোমা।

শনিবার দিবাগত রাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সজীব, রাসেল ও রমজান। তারা সবাই পাংশা উপজেলার বাসিন্দা। 

রোববার এক সংবাদ সম্মেলনে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা জানান, গত ৩০ এপ্রিল রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা গুলি করে পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুকে গুলি করে হত্যা করে।  

তিনি জানান, এ ঘটনায় এর আগে ছয়জন ও শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুইটি ওয়ান শুটার গান ও দুইটি বোমা উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে ‘সন্ত্রাসী’র মৃত্যু, আহত এক

তিনি আরও জানান, গ্রেপ্তার তিনজন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 


একাত্তর/এসজে

রাজবাড়ীতে নিখোঁজ হওয়ার মাত্র এক দিন পরএক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও দগ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ওই যুবককে শ্বাসরোধ বা আঘাত করে হত্যার পর মরদেহ পুড়িয়ে দিয়ে আলামত ও পরিচয় গোপনের...
রাজবাড়ীর দৌলতদিয়া সাত নম্বর ফেরিঘাটের পন্টুনে বেপরোয়া গতিতে বাস চালিয়ে পকেট ফেরির র‌্যাম্পের শিকল ছিঁড়ে পদ্মা নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এই মামলায় এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসচালক,...
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর