নাটোরে গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি প্রকাশ

আপডেট : ০৭ মে ২০২৩, ০৪:০২ পিএম

কেমিক্যালমুক্ত নিরাপদ ফল নিশ্চিত করতে নাটোর জেলায় গাছ থেকে আম ও লিচু আহরণের সময়সূচি  প্রকাশ করা হয়েছে। 

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। খবর: বাসস। 

সভায় জেলা প্রশাসক বলেন, গাছ থেকে ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনের সকল প্রকার প্রতিবন্ধকতা নিরসন করে ক্রেতা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর। উপজেলা প্রশাসন এ লক্ষ্য বাস্তবায়নে আম ও লিচু উৎপাদক, আম ব্যবসায়ী এবং পরিবহন ব্যবসায়ীদের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ অব্যাহত রাখবে। জনস্বাস্থ্য নিশ্চিত করতে বাগানে কেমিক্যালমুক্ত ফল প্রাপ্তিতে প্রশাসনিক নজরদারিও অব্যাহত থাকবে।

কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানান, রাসায়নিক পদার্থের অপব্যবহার রোধ করে পরিপক্ব ফল প্রাপ্তি, দীর্ঘ সময় ফল সংরক্ষণ, কষের মাধ্যমে পচন রোধ এবং পরবর্তীতে গাছে কুশি বের হওয়ার জন্যে বোটাসহ আম পাড়তে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ। ব্যাগিং পদ্ধতি অনুসরণ করে নিরাপদ আম প্রাপ্তির পরামর্শও দেওয়া হয়েছে।

সময়সূচি অনুসারে ৮ মে থেকে আটির কাঁচা আম, ১৫ মে থেকে আটির পরিপক্ব আম, ২০ মে থেকে গোপালভোগ, ২৫ মে থেকে রাণী পছন্দ ও লক্ষণভোগ, ৩০ মে থেকে ক্ষিরসাপাত, ১০ জুন থেকে ল্যাংড়া, ২০ জুন থেকে মোহনভোগ ও আম্রপালি, ২৫ জুন থেকে ফজলী ও হাড়িভাঙ্গা, ৫ জুলাই থেকে মল্লিকা, ১০ জুলাই থেকে বারি-৪, ২০ জুলাই থেকে আশ্বিনা এবং ২০ আগস্ট থেকে গৌরমতি।

এছাড়া সভায় ৯ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-জাতের লিচু আহরণের সময়সূচি প্রণয়ন করা হয়।

আরও পড়ুন: আইসের আরও বড় চালান ধরা পড়ল কক্সবাজারেই

নাটোর জেলায় চলতি বছরে চার হাজার ৯১৬ হেক্টর লিচু বাগান থেকে আট হাজার ২০০ টন লিচু এবং পাঁচ হাজার ৭৪৭ হেক্টর আম বাগান থেকে ৮০ হাজার ৪০০ টন আম আহরণ হবে বলে আশা করা হচ্ছে।


একাত্তর/জো

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন জুলাই শহীদ মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে শহীদদের স্বপ্নের দেশ গড়া সম্ভব। পাশাপাশি জিয়াউর...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর