আইসের আরও বড় চালান ধরা পড়ল কক্সবাজারেই

আপডেট : ০৭ মে ২০২৩, ০৩:৪৯ পিএম

মাত্র ১০ দিন আগে আইস বা ক্রিস্টাল মেথ মাদকের সবচেয়ে বড় চালান ধরা পড়েছিল কক্সবাজারে। এবার সেই কক্সবাজারেই ধরা পড়েছে আইসের আরও বড় চালান। 

উখিয়া উপজেলার পালংখালী থেকে রোববার ভোরে দেশের সবচেয়ে বড় আইসের চালানসহ চারজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

তাদের কাছ থেকে ২৪ কেজি ২০০ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১২০ কোটি টাকার মতো।

রোববার দুপুরে র‌্যাব-১৫ এর ব্যাটালিয়ন সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে ২৬ এপ্রিল বাংলাদেশে ঢোকার সময় কক্সবাজারের উখিয়ার বালুখালী থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইস বা ক্রিস্টাল মেথ মাদকসহ তিনজনকে আটক করে বিজিবি। 

বাহিনীটির পক্ষ থেকে তখন বলা হয়েছিল, এর আগে দেশের মধ্যে আইসের এত বড় চালান কখনো ধরা পড়েনি। জব্দ করা মাদকের গন্তব্য ছিল রোহিঙ্গা ক্যাম্প।

র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মিয়ানমার থেকে চা পাতার প্যাকেটে করে বাংলাদেশে আইস নিয়ে আসা হচ্ছিল।

র‌্যাব-১৫ এর গোয়েন্দারা খবর পেয়ে রোববার ভোররাতের দিকে পালংখালীর শফিউল্লা কাটা এলাকা থেকে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে ধরে ফেলেন।

গ্রেপ্তাকৃতদের মধ্যে রয়েছেন-  ইমরান ওরফে ইরান মাঝি (৩৩),  রুবেল ওরফে ডাকাত রুবেল (২৬), আলাউদ্দিন (৩৫) ও জয়নাল আবেদীন ওরফে কালাবদা। এদের মধ্যে আলাউদ্দিন পুলিশ থেকে চাকরিচ্যুত হয়েছিলেন।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সিন্ডিকেটের সদস্য আলাউদ্দিন মাদক পরিবহণের কারণেই পুলিশ থেকে চাকরিচ্যুত হয়। এরপরও সীমান্ত এলাকা দিয়ে সে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 

গ্রেপ্তাকৃতদের তাদের বিরুদ্ধে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। 

বাংলাদেশে মেথামফেটামাইন মাদক আইস বা ক্রিস্টাল মেথের আগ্রাসন শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে।

বিশেষজ্ঞদের মতে, ইয়াবায় এমফিটামিন থাকে পাঁচ ভাগ আর ক্রিস্টাল মেথ বা আইসের পুরোটাই এমফিটামিন।

তাই এই মাদক ইয়াবার থেকে অনেকগুণ বেশি ক্ষতিকর এবং ইয়াবার থেকে অনেক বেশি পরিমাণ প্রতিক্রিয়া তৈরি করে মানবদেহে।

আরও পড়ুন: কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় তিন আসামি গ্রেপ্তার

এদিন প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন- র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন, সহকারী পরিচালক এএসপি সাইদুল ইসলামসহ অন্যান্যরা।


একাত্তর/আরবি 

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার পাশে রয়েছে উল্লেখ করে সমাজের বিত্তবানদেরও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আর্থিক ও উপকরণ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার...
কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ পাঁচ জেলের মধ্যে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর