বাবুলের উপস্থিতিতে তৃতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন মিতুর বাবা

আপডেট : ০৮ মে ২০২৩, ০৩:২৮ পিএম

বহুল আলোচিত চট্টগ্রামের মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে তৃতীয়দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন মিতুর বাবা মোশাররফ হোসেন। 

আদালতে হাজির করা হয়েছে মিতু হত্যায় অভিযুক্ত তার স্বামী ও সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারসহ অন্য আসামীদের। 

চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সোমবার একটার দিকে তৃতীয় দিনের সাক্ষ্য শুরু হয়েছে। 

আগে থেকেই দিন ঠিক থাকায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে দুপুর সাড়ে ১২টার দিকে আদালতে হাজির করা হয়।

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রামের জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় মিতুকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। 

এ ঘটনার কয়েকদিন আগেই এসপি বাবুল চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে বদলি হয়ে ঢাকায় আসেন। মিতু খুন হওয়ার পর বাবুল বাদি হয়ে মামলা করেছিলেন। 

এরপর বাবুলসহ সাত জনকে আসামী করে পাঁচলাইশ থানায় মামলা করেন মিতুর বাবা। কিন্তু সে মামলা আদালত কর্তৃক খারিজ হওয়ার পর তদন্তকারী সংস্থা পিবিআইয়ের অভিযোগপত্রে নিজ মামলায় আসামী হন বাবুল আক্তার।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মোতালেব মিয়া ওরফে ওয়াসিম, আনোয়ার হোসেন, এহতেশামুল হক ভোলা, শাহজাহান মিয়া, কামরুল ইসলাম শিকদার মুছা ও খায়রুল ইসলাম।

মামলার অভিযোগ গঠনের পর গত ৯ এপ্রিল মিতু হত্যায় প্রথম সাক্ষী দেন তার বাবা সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন। এরপর গত দুই আবার তার সাক্ষ্য নেয়া হয়। এদিন নেয়া হচ্ছে তৃতীয়দিনের মতো। 

দ্বিতীয় দিনের সাক্ষ্যে মিতুর বাবা আদালতকে বলেন, বিদেশি এক উন্নয়ন কর্মীর সাথে সম্পর্কের জেরে নিজেদের সম্পর্ক অবনতি হলে বাবুল আক্তার তার স্ত্রী মিতুকে হত্যার পরিকল্পনা করেন। 

বিদেশে যাওয়ার আগেই নিজের সোর্সদের সাথে বৈঠক করে বাবুল এই হত্যা পরিকল্পনা করেন বলে আদালতে সাক্ষী দেন বাবুলের শ্বশুর মোশাররফ। 


একাত্তর/আরবি


কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
মামলার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ছে সাতক্ষীরার বিচার বিভাগ। চলতি বছরের ফেব্রুয়ারি মাস শেষে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৭৭ হাজারে।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর