কুমিল্লায় বোরকা পড়ে গুলি চালানো যুবক গ্রেপ্তার

আপডেট : ১০ মে ২০২৩, ০১:৩৩ পিএম

কুমিল্লায় বোরকা পড়ে যুবলীগ নেতা জামাল হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় গুলি চালানো এক যুবক ও তাদের পালিয়ে যেতে সাহায্যকারীসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সঙ্গে বোরকা পড়ে ওই হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিন জনের নামও প্রকাশ করেছে আইনপ্রয়োগকারী সংস্থাটি।

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- বোরকা পড়ে গুলি চালানো দাউদকান্দির চর চারুয়া গ্রামের দে‌লোয়ার হো‌সেন দেলু (৩১) ও  আসামিদের পা‌লিয়ে যে‌তে সাহায্যকারী  তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের মো. স‌হিদুল ইসলাম সাদ্দাম (৩৩)। দেলোয়ারের বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা আছে।

বুধবার সকাল ১০টার দিকে কুমিল্লা নগরের শাকতলায় র‌্যাব-১১ কার্যালয়ে সাংবাদিক সম্মেলন এ তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

র‌্যাব জানায়, যুবলীগ নেতা জামাল হোসেনকে বোরকা পড়ে হত্যায় অংশ নেওয়ারা হলেন- দে‌লোয়ার ,আ‌রিফ, কালাম‌নির। তাদের মধ্যে দেলোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে জামাল হত্যায় এ পর্যন্ত আট জন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে আইন শৃঙ্খলাবা‌হিনী।  র‌্যাবের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার ও শত্রুতার জেরে পরিকল্পিতভাবে যুবলীগ‌ নেতা জামাল হো‌সেনকে হত্যা করা হয়। 

আরও পড়ুন: ঘূর্ণিঝড়ে রূপ নিলে কোথায় আছড়ে পড়বে মোখা

গত রোববার (৩০ এপ্রিল) রাত আটটার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে বোরকা পড়া তিন দুর্বৃত্ত তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জামাল হোসেনকে গুলি করে হত্যা করে। জামালে বাড়ি তিতাস উপজেলায় হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে। বাজারের পাশে ভাড়া বাসায় থাকতেন তিনি।


একাত্তর/এসি

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর