রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসা কমান্ডার গ্রেপ্তার

আপডেট : ১০ মে ২০২৩, ০২:১৬ পিএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান স্যালভেশন আর্মির (আরসা) শীর্ষ কমান্ডার হাফেজ জুবায়েরকে (৩২) গ্রেপ্তার করেছে আর্মড পুলিশের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১০ মে) ভোর ৪টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৯ ব্লক-এ/১৪ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার হেফাজত থেকে দেশীয় ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা ও দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ওয়াকিটকি সেট ও চার্জার জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন ৮-এপবিএনের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. ফারুক আহমদ।

হাফেজ জুবায়ের উখিয়ার ওই ক্যাম্প-ব্লকের ওমর মিয়ার ছেলে। তিনি আরসা কমান্ডার হিসেবে ক্যাম্পে পরিচিত।

আরও পড়ুন: রোববার উপকূলে আঘাত হানতে পারে ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়

বুধবার সকালে এপিবিএন এইট এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৯ নম্বর ক্যাম্পের এ/১৪ ব্লকে বিশেষ অভিযান চালায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের আভিযানিক দল। এসময় আরসা কমান্ডার হাফেজ জুবায়েরকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে ৪টি ওয়ান শুটারগান, ৩২ রাউন্ড গুলি, এক রাউন্ড গুলির খোসা, দুটি ওয়াকিটকি সেট, চার্জারসহ তাকে গ্রেপ্তার করা হয়। গোয়ান্দা সংস্থার সদস্যদের সঙ্গে নিয়ে এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালায়।

তিনি আরও বলেন, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সাধারণ রোহিঙ্গা জানান, গ্রেপ্তার আরসা কমান্ডার জুবায়ের ক্যাম্প এলাকায় অপহরণ, খুন, চাঁদাবাজিসহ নানা অপরাধ নিয়ন্ত্রণ করতো। 


একাত্তর/আরবিএস  

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর